স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হয়ে জরিমানা দিলেন মনির হোসেন কাসেমী
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী। গতকাল শনিবার দুপুরেছবি: ভিডিও থেকে নেওয়া
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। পরে ওই প্রার্থীর প্রতিনিধিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকায় অবস্থিত লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণের সময় শিক্ষার্থীদের হাতে নির্ধারিত পুরস্কার কাচের প্লেটের পাশাপাশি দুই হাজার টাকা করে দিচ্ছেন প্রধান অতিথি মুফতি মনির হোসেন কাসেমী।
https://www.effectivegatecpm.com/chuptwce?key=b89abc7b092622075d88529837897ba1